জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে ১১ ডিসেম্বর ২০২৪-বুধবার সিএসই বিভাগের ভার্চুয়াল রুমে ‘এপ্লিকেশন অব থিওরি ইন হিউম্যানিটিজ অব সোশ্যাল সায়েন্স রিসার্চ’ শীর্ষক ট্রেনিং আয়োজিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “ট্রেনিং-এ অংশগ্রহণকারীরা সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে অনেক কিছু অর্জন করে নিতে পারেন। নতুন জ্ঞান সৃষ্টি করার মাধ্যমে গবেষণায় নিজস্ব থিওরি তৈরি করতে সহায়ক হয়।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “একাডেমিকলি প্রফেশনালিজমের জন্য এ ধরনের ট্রেনিং অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়েগুলোতে ট্রেনিং এর মাধ্যমে নতুন নতুন শিক্ষণ কৌশল শিখতে পারেন, যা শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরো কার্যকরী করে তুলতে পারে।”
ট্রেনিং-এ রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আনিসুর রহমান।
ট্রেনিং প্রোগ্রামের মডারেটর হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর এবং সঞ্চালনা করেন উক্ত প্রোগ্রামের কো-অর্ডিনেটর আইকিউএসি এর সহকারী পরিচালক তাহসিনা ফারহান।
আজকের ট্রেনিং-এ কলা অনুষদের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।
