logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-এর দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

  • Published
  • 06 Jan, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদ ২০২৫-এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৫ জানুয়ারি ২০২৫-রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এর নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৫ এর সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। সাবেক কার্যনির্বাহী পরিষদ তাদের কার্যভার সুষ্ঠুভাবে নবনির্বাচিত পরিষদের কাছে হস্তান্তর করেন।
শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা দায়িত্ব গ্রহণের পর একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন বলেন, “শিক্ষকদের ন্যয়সঙ্গত অধিকার আদায়ে বর্তমান সমিতি সর্বোচ্চ কাজ করে যাবে।”
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকল ধরনের দল মতের ঊর্ধ্বে থেকে শিক্ষকদের কল্যাণে কাজ করবো।” এক্ষেত্রে তিনি সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং শিক্ষক সমাজের কল্যাণে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়।