logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘সাইবার সিকিউরিটি এসেনশিয়ালস: সিকিউরিং ই-মেইল এন্ড সোশ্যাল মিডিয়া’ শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত

  • Published
  • 07 Jan, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে ৬ জানুয়ারি ২০২৫-সোমবার কেন্দ্রীয় মিলনায়তনে ‘সাইবার সিকিউরিটি এসেনশিয়ালস: সিকিউরিং ই- মেইল এন্ড সোশ্যাল মিডিয়া’ শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা যদি গতানুগতিক না হয়ে, পেশাগত জীবনে প্রয়োগযোগ্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি তবে তা আমাদের কার্যক্রমের সফলতা নিশ্চিত করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই সাইবার জগতে বাস করি তাই এর নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে ট্রেনিং এ কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ওডব্লিউএএসপি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও কিউএ প্রো লিমিটেডের সিইও মোঃ জাহাঙ্গীর আলম।
মডারেটর হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত প্রোগ্রামের কো-অর্ডিনেটর আইকিউএসি এর সহকারী পরিচালক তাহসিনা ফারহান।
আজকের ট্রেনিং-এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।