logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

স্টাটিসটিক্যাল কম্পিউটিং এন্ড সিমুলেশন ল্যাব উদ্বোধন

  • Published
  • 08 Jan, 2025
৭ জানুয়ারি ২০২৫-মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে স্টাটিসটিক্যাল কম্পিউটিং এন্ড সিমুলেশন ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “পরিসংখ্যানের অন্যতম ব্যবহারিক দিক হলো, এটি যেকোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক দিকনির্দেশনা প্রণয়ন করতে সহায়তা করে। বর্তমান সময়ে এবং ভবিষ্যতে প্রায়োগিক পরিসংখ্যান এবং ডাটা সায়েন্সের গুরুত্ব অনেক বেশি। আমাদের সীমিত সম্পদ নিয়ে অবকাঠামোগত সমস্যার মধ্য দিয়েও এগিয়ে যেতে হবে এবং সঠিক পরিসংখ্যান বিশ্লেষণ আমাদের সেই পথে সহায়তা করবে।”
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মোঃ রিপন রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম, যিনি ল্যাবের উদ্বোধনের গুরুত্ব এবং পরিসংখ্যান বিভাগের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই ল্যাবটি পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যারের মাধ্যমে পরিসংখ্যান বিশ্লেষণে দক্ষতা অর্জন করতে সহায়তা করবে।