logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘একাডেমিক রাইটিং’ শীর্ষক ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠিত

  • Published
  • 06 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার সিএসই বিভাগের ভার্চুয়াল রুমে ‘একাডেমিক রাইটিং' শীর্ষক ট্রেনিং এর শেষদিনের সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে ট্রেনিং-এ কী-নোট স্পিকার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
ট্রেনিং প্রোগ্রামটি সঞ্চালনা করেন উক্ত প্রোগ্রামের কো-অর্ডিনেটর আইকিউএসি এর সহকারী পরিচালক তাহসিনা ফারহান।
আজকের শেষ দিনের ট্রেনিং-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের বিভাগসমূহের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।