logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

  • Published
  • 06 Feb, 2025
৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে ১২তম, ১৩তম ও ১৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা, ১৮তম ও ১৯তম ব্যাচের নবীন বরণ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একই মঞ্চে অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মূল্যবান সময় সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে নিরন্তর কাজ করছে। উদ্ভিদের মৌলিক সৃষ্টিশীলতা মানবসভ্যতার জন্য অনুকরণীয়। এই বিভাগের শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।"
উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানের সূচনা হয় উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমের স্বাগত বক্তব্য দিয়ে। অধ্যাপক ড. সেলিনা মমতাজ ও সহকারী অধ্যাপক মেঘলা সাহা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।