logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 09 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ। ছাত্র ক্যাটাগরিতে ইংরেজি বিভাগ এবং ছাত্রী ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগ রানার্সআপের গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে নির্বাচিত হন অর্থনীতি বিভাগের জিলান এবং সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে একই বিভাগের বারখা দেবী পুরস্কৃত হন।
ফাইনাল ম্যাচ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল)-এর আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বিজয়ী দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল)-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আজম খান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল, শিক্ষক এবং আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
এবারের ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় ছাত্রদের শাখায় ৩৮টি বিভাগ এবং ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৪টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জয়ী ও বিজিত দলের টিম ম্যানেজার, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।