logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও হল নির্মাণ বিষয়ে সভা অনুষ্ঠিত

  • Published
  • 11 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২য় ক্যাম্পাস প্রকল্প এবং বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের জায়গায় ভবন নির্মাণ, ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে আয়োজিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় ক্যাম্পাসের প্রকল্প পরিচালক (পিডি) লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইফতেখার আলম, পিএসসি, ঢাকা জেলা প্রশাসনের এডিসি পারভেজ চৌধুরী, এসিল্যান্ড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমন্বয় কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হলের প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ছাত্র কল্যাণের পরিচালক রিফাত হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জবি’র ২য় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন, শহীদ হাবিবুর রহমান হল ও বাণী ভবনের স্থানে স্থাপনা নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসে প্রথম ফেজের সংশোধিত আরডিপিপিতে (RDPP) ছাত্রহল নির্মাণের সম্ভাবনা এবং জবি’র নিজস্ব সাত একর জমি বালু ভরাট করে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়। শহীদ হাবিবুর রহমান হল ও বাণী ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শীঘ্রই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হবে মর্মে সিদ্ধান্ত হয়।
উপাচার্য মহোদয় সভায় শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এই সংকট দ্রুত সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"
এই সভার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের ক্ষেত্রে একটি কার্যকর ও সমন্বিত পদক্ষেপ বলে আশা প্রকাশ করা হয়েছে।