logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • Published
  • 22 Feb, 2025
২১ ফেব্রুয়ারি ২০২৫,শুক্রবার ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উপলক্ষে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, ছাত্র হলের প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক ড. মোঃ রইছ উদ্‌দীন, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়াও দিনব্যাপী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।