২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ (ভলিয়ম: ১২, নাম্বার: ২) এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, উক্ত জার্নাল এডিটোরিয়াল বোর্ডের প্রধান সম্পাদক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দসহ জার্নালটির অন্যান্য সহযোগী সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
