logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

১৭তম বিজেএস পরীক্ষায় আইন বিভাগের সাফল্য

  • Published
  • 02 Mar, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আটজন শিক্ষার্থী সম্প্রতি ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কে এ এম রিফাত হাসান এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ আসাদুজ্জামান সাদীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দের মধ্যে রয়েছেন ৯ম ব্যাচের লাভলী মিম, ১০ম ব্যাচের মাহমুদা আখি, ১১তম ব্যাচের মোঃ মামুন হোসেন ও তানজিনা এলিন, ১২তম ব্যাচের বৈশাখী রানি কর্মকার ও ছোটন মিয়া এবং ১৩তম ব্যাচের আবু উমায়ের বাবু ও শান্তদেব রায় অর্ন।