জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তম আন্তঃবিভাগ ক্রিকেট ও ইনডোর গেমস এবং অষ্টম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতগুলো ক্রীড়া ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ক্রীড়া কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বিজয়ী দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানান।
ক্রিকেট প্রতিযোগিতার ফলাফল:
• ছাত্র ক্যাটাগরিতে: চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ এবং রানার আপ হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।
• পুরস্কারপ্রাপ্তরা:
o ম্যান অব দ্য ফাইনাল ও সেরা ব্যাটসম্যান: ইসলামিক স্টাডিজ বিভাগের শিশির।
o ম্যান অব দ্য সিরিজ: এআইএস বিভাগের নওশিন।
o সেরা বোলার: ইসলামিক স্টাডিজ বিভাগের হাশেম।
• ছাত্রী ক্যাটাগরিতে: চ্যাম্পিয়ন হয়েছে রসায়ন বিভাগ এবং রানার আপ হয়েছে আইন বিভাগ।
• পুরস্কারপ্রাপ্তরা:
o ম্যান অব দ্য ফাইনাল: রসায়ন বিভাগের ঝুমুর।
o ম্যান অব দ্য সিরিজ, সেরা বোলার ও ব্যাটসম্যান: রসায়ন বিভাগের রুবাইয়াত।
ইনডোর গেমস প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন যারা:
• দাবা:
o ছাত্র: ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আশরাফুল ইসলাম।
o ছাত্রী: দর্শন বিভাগের বীথি সরকার।
• ব্যাডমিন্টন:
o একক (ছাত্র): প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের মোঃ সাইখুজ্জামান।
o একক (ছাত্রী): আইন বিভাগের সিনহা ইসলাম।
o দ্বৈত (ছাত্র): প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ।
o দ্বৈত (ছাত্রী): আইন বিভাগ।
• ক্যারাম:
o একক (ছাত্র): ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিয়াজুল ইসলাম।
o একক (ছাত্রী): বাংলা বিভাগের মুবিনা আকতার।
o দ্বৈত (ছাত্র): বাংলা বিভাগ।
o দ্বৈত (ছাত্রী): দর্শন বিভাগ।
• টেবিল টেনিস:
o একক (ছাত্র): গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আকাস বসু।
o একক (ছাত্রী): ইসলামিক স্টাডিজ বিভাগের তামান্না সুলতানা।
o দ্বৈত (ছাত্র): গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
o দ্বৈত (ছাত্রী): ইসলামিক স্টাডিজ বিভাগ।
• সেরা বিভাগ:
o ছাত্র: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
o ছাত্রী: ইসলামিক স্টাডিজ বিভাগ।
• সেরা খেলোয়াড়:
o ছাত্রী: ইসলামিক স্টাডিজ বিভাগের তামান্না সুলতানা।
o ছাত্র: যৌথভাবে সাইখুজ্জামান ও আকাস বসু।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন যারা:
• ১০০ মিটার দৌড়:
o ছাত্র: অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান।
o ছাত্রী: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শারমিন আক্তার।
• ২০০ মিটার দৌড়:
o ছাত্র: দর্শন বিভাগের ফাহিম আহম্মেদ।
o ছাত্রী: আইন বিভাগের ইসরাত জাহান।
• ৪০০ মিটার দৌড়:
o ছাত্র: দর্শন বিভাগের ফাহিম আহম্মেদ।
o ছাত্রী: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শারমিন আক্তার।
• ৮০০ মিটার দৌড়:
o ছাত্র: সিএসই বিভাগের স্বাধীন মিঞা।
• চাকতি নিক্ষেপ:
o ছাত্র: সমাজবিজ্ঞান বিভাগের তাহমিদুল তানজিম।
o ছাত্রী: ইসলামিক স্টাডিজ বিভাগের তামান্না সুলতানা।
• গোলক নিক্ষেপ:
o ছাত্র: সমাজবিজ্ঞান বিভাগের তাহমিদুল তানজিম।
o ছাত্রী: আইন বিভাগের ইসরাত জাহান জয়া।
• বর্শা নিক্ষেপ:
o ছাত্র: বাংলা বিভাগের হান্নান হাওলাদার।
o ছাত্রী: আইন বিভাগের ইসরাত জাহান।
• হাই জাম্প:
o ছাত্র: ইসলামিক স্টাডিজ বিভাগের সোলায়মান।
o ছাত্রী: ভূগোল ও পরিবেশ বিভাগের খুশনুর আলম।
• লং জাম্প:
o ছাত্র: অর্থনীতি বিভাগের হাবিব মাহমুদ।
o ছাত্রী: ভূগোল ও পরিবেশ বিভাগের তাসরিফা।
• ত্রিপল জাম্প:
o ছাত্র: অর্থনীতি বিভাগের হাবিব মাহমুদ।
• রিলে রেস:
o ছাত্র: অর্থনীতি বিভাগ।
o ছাত্রী: ভূগোল ও পরিবেশ বিভাগ।
• সেরা খেলোয়াড়:
o ছাত্র: অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান।
o ছাত্রী: আইন বিভাগের ইসরাত জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া উপ-কমিটির (ইনডোর গেমস) আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলাম এবং ক্রীড়া উপ-কমিটির (অ্যাথলেটিকস ও সাঁতার) আহ্বায়ক ড. বিষ্ণুপদ ঘোষ।
ক্রীড়া প্রতিযোগিতাগুলোর সহযোগিতার দায়িত্বে ছিলেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুষ্পেন সরকার।
এই প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চেতনা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
