জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ৫ মার্চ ২০২৫, বুধবার “রামাদ্বান: আত্মশুদ্ধি ও আদর্শ জীবন গঠন” শীর্ষক এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এর সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।
ইফতার মাহফিলে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও আদর্শ জীবন গঠনে এই মাসের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
