৮ মার্চ ২০২৫, শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল তার্কিক পরিষদের আয়োজনে "নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। প্রতিযোগিতাটির মডারেটরের দায়িত্ব পালন করেন ড. বুশরা জামান।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নারী শিক্ষা ও বেগম রোকেয়া, জুলাইয়ের অগ্নীকন্যারা, নারীর ক্ষমতায়ন ও বর্তমান বাংলাদেশ, নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র, বিচারহীনতার চক্রে নারী এবং নারীবাদী আন্দোলন ও বাস্তবতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
উক্ত প্রতিযোগিতায় মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে তন্মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে নারীদের অধিকার, ক্ষমতায়ন ও সমাজে তাদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময়ের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। হলের সকল হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটরবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
