logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

  • Published
  • 16 Mar, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ১৪ মার্চ ২০২৫, শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, জবি শিক্ষক সমিতির সভাপতি, হলসমূহের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কামনা করে দোয়া করেন।