logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য সভা

  • Published
  • 17 Mar, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ১৬ মার্চ ২০২৫, রবিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে তাঁর কার্যালয়ে এক আলোচনায় মিলিত হন। সাক্ষাৎকালে উভয় পক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা কোর্স চালুর বিষয়ে আলোচনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে এ সংক্রান্ত সমঝোতা স্মারক শীঘ্রই স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেসবাহ-উল-আজম সওদাগর, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক দেবাশিস বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. নাছির আহমাদ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।