logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 17 Mar, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ১৬ মার্চ ২০২৫, রবিবার “জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য গুণীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আহনাফ তাহমিদ ফাইয়াজ।