বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ও BioTED এর যৌথ আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ এপ্রিল ২০২৫-মঙ্গলবার ‘থ্যালাসেমিয়া অ্যাওয়ার্নেস ও স্ক্রিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রায় একশত শিক্ষার্থী থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাধারণত কোনো পরিবারের সদস্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তা সমগ্র পরিবারের জন্য গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম যত বেশি সম্প্রসারিত করা যাবে, ততই সামগ্রিকভাবে এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে থ্যালাসেমিয়া থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার উপায় খুঁজে বের করতে হবে।”
ক্যাম্পেইনে কি-নোট স্পিকার অংশগ্রহণ করেন BioTED এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, বাঁধন জবি ইউনিটের শিক্ষক উপদেষ্টা ড. মোঃ আব্দুল মান্নান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি উম্মে মাবুদা ও সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান নিশাদ।
