জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘BNQF Standards and Criteria for Accreditation of Academic Programs’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল-আজম সওদাগর।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যান ও পরবর্তী চেয়ারম্যানবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

