logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

কার্যকর দাপ্তরিক সহায়তা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Published
  • 03 Jun, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘কার্যকর দাপ্তরিক সহায়তা ও শৃঙ্খলা’ বিষয়ক প্রশিক্ষণ ২ জুন ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, "শিক্ষা ও গবেষণাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কর্মচারীদের যথেষ্ট অবদান রয়েছে। তাদের দক্ষতা বাড়াতে এ ধরণের প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে। সামাজিক ব্যবস্থায় সবারই দায়িত্ব সঠিক ও আন্তরিকভাবে পালন করা উচিত।"
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালযের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। মডারেটর হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল-আজম সওদাগর।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, "আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের অংশীদার। আমাদের দায়িত্ব দক্ষতা, নৈতিকতা ও ঈমানের সাথে কাজ করা।"
প্রশিক্ষণ কর্মশালায় মূলবক্তা হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন অংশগ্রহণ করেন। তারা তাদের আলোচনায় দাপ্তরিক কার্যক্রমে দক্ষ সহায়তা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরসমূহের স্থায়ী সহায়ক কর্মচারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়।