logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Published
  • 18 Jun, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা’ শীর্ষক প্রশিক্ষণ আজ ১৮ জুন ২০২৫, বুধবার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “সমষ্টিগত সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠানের সুষ্ঠু বিকাশ সম্ভব নয়। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ দায়িত্ব সময়মতো ও নিষ্ঠার সাথে সম্পাদন করা। এজন্য নৈতিকতা ও সততাকে সর্বদা প্রাধান্য দিতে হবে।“
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল-আজম সওদাগর।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ছাত্র-কল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান কর্মক্ষেত্রে অণুপ্রেরণা এবং সকলের নিজ দায়িত্ব বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি কার্যকরী অণুপ্রেরণাকে কর্মক্ষেত্রের সাফল্যের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন। ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই এটিকে টেকসই করে। কর্মক্ষেত্রে প্রেরণা হলো কর্মীদের লক্ষ্য অর্জন, সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তাদের আত্মিক ও বাহ্যিক চালিকাশক্তি। এটি ব্যক্তির কাজের প্রতি আগ্রহ, আনুগত্য এবং সন্তুষ্টি নির্ধারণ করে। স্বীকৃতি ও পুরস্কার, ক্যারিয়ার উন্নয়ন, সুষম কাজের পরিবেশ ও স্বাধীনতার মাধ্যমে একজন দক্ষ কর্মী তার কাজের প্রতি আরো উৎসাহিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের তৃতীয় শ্রেণীর স্থায়ী কর্মচারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।