logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

  • Published
  • 24 Jun, 2025
২৩ জুন ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
তিনি নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে বলেন, "উচ্চ মাধ্যমিকের ফলাফল তোমাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের ভিত্তি হিসেবে কাজ করবে। আশা করি, তোমরা সকলেই সাফল্যের সাথে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করবে।" তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গতিশীল একাডেমিক পরিবেশ ও আধুনিক শিক্ষাব্যবস্থা তোমাদের জ্ঞান ও মেধা বিকাশে সহায়ক হবে। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তোমরা দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।"
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় স্কুলের শিক্ষক-কর্মচারী, নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।