logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

  • Published
  • 06 Aug, 2025
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে “আমার চোখে জুলাই বিপ্লব” শ্লোগানে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন মাঠে অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)-এর আয়োজনে আয়োজিত এই উৎসবে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান (১৬টি স্কুল ও ১৬টি কলেজ) অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন বিতার্কিক অংশ নেন এবং প্রতিযোগিতাগুলোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রায় ১০০ জন অভিজ্ঞ বিচারক।
প্রতিযোগিতার ফলাফল:
• আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়
o চ্যাম্পিয়ন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
o রানার্স আপ: ঢাকা কলেজ
o ডিবেটর অব দ্য ট্যুর্নামেন্ট ও ডিবেটর অব দ্য ফাইনাল: ফারিম আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
• আন্তঃস্কুল-কলেজ (উন্মুক্ত) পর্যায়
o চ্যাম্পিয়ন: যশোর জিলা স্কুল
o রানার্স আপ: মতিঝিল গভ. বয়েজ হাই স্কুল
o ডিবেটর অব দ্য ট্যুর্নামেন্ট: সাবিত হাসান (নটর ডেম কলেজ)
o ডিবেটর অব দ্য ফাইনাল: রুদ্র রায় (যশোর জিলা স্কুল)
• আন্তঃস্কুল পর্যায়
o চ্যাম্পিয়ন: নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ
o রানার্স আপ: মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
o ডিবেটর অব দ্য ট্যুর্নামেন্ট: রুদ্র রায় (যশোর জিলা স্কুল)
o ডিবেটর অব দ্য ফাইনাল: তানজিম আহমেদ (নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক একটি শিল্প—যা যুক্তির সৌন্দর্যে বিকশিত হয় এবং চিন্তার গভীরতায় বিস্ময় জাগায়। জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায় হলো তাঁদের আদর্শ ও প্রত্যাশাকে ধারণ করা। আমরা যদি তাঁদের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ পথে অগ্রসর হই, তবেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে এবং তাঁদের আত্মা শান্তি লাভ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মামুন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে আমরা অন্যের মতামতকে সহনশীলতার সঙ্গে শোনা, বিশ্লেষণ করা এবং গঠনমূলক আলোচনা শেখার সুযোগ পাই।
অনুষ্ঠানটিতে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন উৎসবের আয়োজক এবং জবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ থেকে আগত বিতার্কিকগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।