জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমিটির আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহিদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, জবি মসজিদ কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
