logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ২০২৫ উপলক্ষ্যে জবিতে র‍্যালি অনুষ্ঠিত

  • Published
  • 12 Oct, 2025
ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট-এর যৌথ উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর নেতৃত্বে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এবারের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে’র প্রতিপাদ্য— ‘Access to Services: Mental Health in Catastrophes and Emergencies’ (এক্সেস টু সার্ভিসেস: মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রোপেস অ্যান্ড ইমারজেন্সিস)। দিবসটির মূল লক্ষ্য হচ্ছে মানুষের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন। প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় দিবসটি উপলক্ষ্যে আজ র্যালিটি অনুষ্ঠিত হয়