logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্যের সাথে ডাকসু ভিপি’র সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 14 Oct, 2025
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
এসময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজান্মুল হকসহ সহকারী প্রক্টরবৃন্দ এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।