logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

  • Published
  • 28 Oct, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে “ফ্যাসিবাদী দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রের দায়” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) বিভাগীয় কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মেজবাহ-উল আজম সওদাগর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ময়েনুর হক এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক।
অনুষ্ঠানে ফ্যাসিবাদী দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।