২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ‘সীরাত কর্নার’ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
“সীরাত কর্নার”-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামিক গ্রন্থ সংরক্ষিত হয়েছে, যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। উদ্যোগটি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, গবেষণা ও নৈতিক চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
