logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে ‘বিএনকিউএফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাক্রিডিটেশন অব অ্যাকাডেমিক প্রোগ্রাম’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Published
  • 04 Dec, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘বিএনকিউএফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাক্রিডিটেশন অব অ্যাকাডেমিক প্রোগ্রাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিএনকিউএফ উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ কাঠামো। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জন মূলত বিভাগীয় অ্যাক্রিডিটেশনের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের বিভাগগুলোর সক্রিয় সহযোগিতার মাধ্যমেই অ্যাক্রিডিটেশন নিশ্চিত করা সম্ভব।” তিনি ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শুরুতেই ওবিই কারিকুলাম প্রণয়ন সম্পন্ন করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং আগামী এক বছরের মধ্যে অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করে তা অর্জনের আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বৈশ্বিক পরিমণ্ডলে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে বিএনকিউএফ অপরিহার্য। তিনি কর্মশালার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
কর্মশালায় কী-নোট উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ক্রাইটেরিয়া, প্রাপ্তির শর্তাবলি এবং প্রক্রিয়াগত দিকগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন। বিশেষভাবে তিনি ওবিই কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, কারিকুলামই অ্যাক্রিডিটেশনের সকল ক্রাইটেরিয়াকে গাইড করে; একটি শক্তিশালী কারিকুলাম অন্যান্য মানদণ্ডেও উৎকর্ষ নিশ্চিত করতে সক্ষম।
দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান ও পরবর্তী চেয়ারম্যানবৃন্দ এবং পিএসএসি ও বিভাগীয় কমিটির আহ্বায়কসহ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।