logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 07 Dec, 2025
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী এবং জবি’র প্রতিষ্ঠাতা ও রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, বাদ জুম’আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সফল নেত্রী। তিনি সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় যতদিন বিদ্যমান থাকবে, আমরা তাঁর প্রতিষ্ঠাতার মর্যাদাকে আমাদের মনিকোঠায় ধারণ করে রাখবো। জাতির জন্য তাঁর যে অবদান, তা অনস্বীকার্য। আমরা আশা করি, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসবেন।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন—এই কামনা করছি।
সংক্ষিপ্ত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
দু’আ মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মোঃ ছালাহ্‌ উদ্দিন।
এসময় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিসহ অনেকেই দু’আ মাহফিলে অংশগ্রহণ করেন।