logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • Published
  • 17 Dec, 2025
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে  মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।
মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর নেতৃত্বে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি ও সাদা দলের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।