logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

গভীর শোক বার্তা

  • Published
  • 31 Dec, 2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর রূহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
 
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় উপাচার্য মহোদয় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার একজন অগ্রনায়ক ও আপসহীন নেত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর ভূমিকা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে।