logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

৩০ ডিসেম্বর জকসু নির্বাচন স্থগিত প্রসঙ্গে জবি শিক্ষক সমিতির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Published
  • 04 Jan, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত হওয়ার প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, দুপুর ৩টায় শিক্ষক সমিতির লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যের বিস্তারিত অংশ ছবিতে সংযুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য উপস্থাপনের পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন জকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে প্রচারিত বিভিন্ন প্রপাগান্ডা সম্পর্কে স্পষ্টীকরণ প্রদান করেন এবং জকসু নির্বাচন স্থগিতাদেশের সঙ্গে তাঁর কোনো ধরনের দায় বা সংশ্লিষ্টতা নেই বলে সুস্পষ্টভাবে জানান।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সাংবাদিকদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—আপনারা যেন বিবেকের দায়বদ্ধতা থেকে সত্য ও সঠিক তথ্য উপস্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন।