logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন

  • Published
  • 02 Feb, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষক সমিতির লাউঞ্জে (শহিদ সাজিদ ভবনের নিচতলায়) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এ সময় উপাচার্য এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে অধিক গুরুত্ব দিতে হবে। একাডেমিক উৎকর্ষতা তুলে ধরতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জকসু’র সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফসহ জকসু’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।