logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে ইউট্যাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

  • Published
  • 03 Feb, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ইউট্যাব জবি শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।