‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উপলক্ষ্যে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২.০১ মিনিটে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, জকসু ও হল শিক্ষার্থী সংসদ স্ব-স্ব ব্যানার নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জবি শিক্ষক সমিতি, জবি সাদা দল, ইউট্যাব জবি শাখা, সাংবাদিক সংগঠনসমূহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ, সেবামূলক সংগঠনসমূহ এবং ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
