logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

উপাচার্যের সাথে জাপানভিত্তিক সংস্থার প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 04 Mar, 2026

জাপানভিত্তিক সংস্থা জাপান ইন্টারন্যাশনাল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান–এর জাপানি প্রতিনিধি মাকাতো আরিতোমা এবং বাংলাদেশ প্রতিনিধি জনাব তুহিনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতৃবৃন্দের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক পরবর্তী সময়ে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানি সংস্থাটির সম্ভাব্য বিভিন্ন সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান।