logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 08 Mar, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসে আমরা যেভাবে ধর্মীয় কার্যক্রম নিষ্ঠার সঙ্গে পালন করি, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেও রমজানের শিক্ষা ধারণ ও অনুসরণ করা প্রয়োজন। তিনি বলেন, যদি আমরা সঠিকভাবে এই শিক্ষাগুলো অনুশীলন করতে পারি, তবে আমাদের জীবনের নানা ধরনের অসুবিধা দূরীভূত হবে। তিনি আরও বলেন, সমাজের নিয়ম অনুযায়ী প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে। তাই প্রত্যেকে যেন নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দায়িত্ব যথাযথভাবে ও সততার সঙ্গে পালন করি—এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।