logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির নবনিযুক্ত উপাচার্য ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সফলতা কামনায় দোআ অনুষ্ঠিত

  • Published
  • 25 Mar, 2026
সোমবার (১৬ মার্চ ২০২৬) খতমে তারাবি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর দায়িত্ব লাভ করায় তাঁর সার্বিক সফলতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যাতে সুশাসন ও স্থিতিশীলতার মাধ্যমে এগিয়ে যেতে পারে সে জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সুযোগ্য নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেন উচ্চশিক্ষা, একাডেমিক কার্যক্রম এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করতে পারে, সে জন্য আল্লাহর নিকট বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।