logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে জবি আইটি সোসাইটির শুভেচ্ছা বিনিময়

  • Published
  • 01 Apr, 2026
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে জবি আইটি সোসাইটির সদস্যরা তাঁর অফিসের কনফারেন্স শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও দক্ষ হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আইটি সংশ্লিষ্ট কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রতিটি সংগঠনকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং আইটি সোসাইটির মেন্টর অধ্যাপক ড. আবু লায়েকসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।