বুধবার (১ এপ্রিল ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর অফিস কনফারেন্স রুমে জবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
