জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মহাসমারোহে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উদ্দীপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, চারুকলা অনুষদের ডিন, প্রক্টরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

