সকাল ১১টায় বিজ্ঞান ভবন মাঠে অনুষ্ঠিত হয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক ও লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী ও চ্যানেল আই-এর উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। এছাড়াও জকসু প্রতিনিধি, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
