রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিভিন্ন বিভাগে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষ, সেমিনার রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন, পাশাপাশি ক্লাস রুটিন অনুযায়ী শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা খোঁজখবর নেন।
পদির্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন সংশ্লিষ্ট বিভাগগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থিত দর্শন বিভাগ, ইংরেজি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইসলামিক স্টাডিজ বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় উপাচার্য মহোদয়কে অবহিত করেন। উপাচার্য মহোদয় মনোযোগসহকারে তাদের কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং সহকারী প্রক্টরবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
