জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
সভায় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, প্রকৌশল দপ্তর এবং প্রকল্প দপ্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উন্নয়ন কার্যক্রমের বর্তমান অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনসহ প্রধান প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে পারস্পরিক সমন্বয় জোরদার, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
