logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পে সংশোধিত নকশা ও ডকুমেন্ট হস্তান্তর সংক্রান্ত সভা অনুষ্ঠিত

  • Published
  • 21 Apr, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ডিজিটাল সার্ভে, সাইট অ্যানালাইসিস এবং মাস্টার প্ল্যান প্রণয়নকারী পরামর্শক প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত ও সংশোধিত নকশা এবং ডকুমেন্টসমূহ বুঝে নেওয়ার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের উপস্থিতিতে তাঁর কনফারেন্স রুমে ডেলিভারেবলস্‌ গ্রহণ-সংক্রান্ত সংশ্লিষ্ট মূল ও উপ-কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আফসানা হক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), প্রধান প্রকৌশলী, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।