মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

