logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমএ ইন ইংলিশ (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Published
  • 26 Apr, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ ইন ইংলিশ (প্রফেশনাল) প্রোগ্রামের (Summer 2026 সেশনের) ভর্তি পরীক্ষা শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টা থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে বেলা ১১:৩০টা থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য মহোদয় বিভাগের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।