logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয় পরিদর্শন

  • Published
  • 26 Apr, 2026
দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয় পরিদর্শন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
পরিদর্শনকালে তিনি পত্রিকাটির আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য দ্য ডেইলি স্টার-এর ৩৫ বছরের পথচলায় দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
সম্প্রতি পত্রিকাটির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপাচার্য বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।শেষে তিনি দ্য ডেইলি স্টার -এর সার্বিক সাফল্য কামনা করেন।