logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংশ্লিষ্টদের সঙ্গে উপাচার্যের সভা অনুষ্ঠিত

  • Published
  • 28 Apr, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল-এর প্রভোস্ট, হাউজ টিউটর, সহকারী হাউজ টিউটর এবং হল শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন- এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল-এর প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটরবৃন্দ এবং হল শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।